ঈদযাত্রা নিরাপদ করতে চুয়াডাঙ্গায় মনিটরিং টিমের সচেতনতামূলক কার্যক্রম অব্যহত

স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে সরকার ঘোষিত ঈদযাত্রা নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা পুলিশ, যাত্রীবাহী পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং বিআরটিএ-এর যৌথ উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে|

এ লক্ষ্যে জেলার সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিক, চালক ও যাত্রীসাধারণকে সচেতন করার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা বিতরণ করা হয়েছে| পাশাপাশি বাস টার্মিনালে ব্যানার স্থাপন এবং সকল পরিবহন কাউন্টারে ফেস্টুন আকারে ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়েছে| এছাড়াও আন্তঃজেলা চলাচলকারী প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা সংবলিত স্টিকার সংযোজন করা হয়েছে| যাত্রীসাধারণ, মোটরসাইকেল চালক এবং পরিবহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে| দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ সড়ক বাঁকে দৃশ্যমান স্থানে সতর্কতামূলক লাল নিশান স্থাপন করা হয়েছে| বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সচেতনতামূলক অডিও বার্তা নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে|

এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক গঠিত ভিজিল্যান্স টিমের কার্যক্রম যথারীতি চলমান রয়েছে| উল্লেখিত সকল কার্যক্রম গঠিত মনিটরিং টিম কর্তৃক নিয়মিতভাবে তদারকি ও পর্যবেক্ষণ করা হচ্ছে| চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, বিআরটিএ, ট্রাফিক পুলিশ, পরিবহন মালিক সমিতি, নিরাপদ সড়ক চাই ও শ্রমিক ইউনিয়নের সমš^য়ে এ মনিটরিং টিম গঠন করা হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।