জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে সোমবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যালয়ে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবন যাপন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ,  হুমায়ুন কবীর, অ্যাডভোকেট বজলুর রহমান, আবু নাসিফ খলিল।
কবিকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন মরিয়ম সুলতানা ভুবন, হারুন অর রশিদ, কাজল মল্লিক, আব্বাসউদ্দীন। গান গেয়ে শোনান  মর্জিনা খাতুন। কবি কাজী নজরুল ইসলামের লেখা মানুষ কবিতাটি আবৃত্তি করেন আকিব তৌফিক চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাম কবীর মুকুল, বনলতা, বিশিষ্ট সাহিত্য অনুরাগী সরদার আলী হোসেন।
সবশেষে সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।