আলমডাঙ্গা অফিসঃ
আলমডাঙ্গা পৌর শহরের ৪০টি মসজিদের ১৬০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু| ঈদুল আজহা উপলক্ষে ধর্মীয় ব্যক্তিদের সম্মান জানাতে এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন লিপু|
গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার বিতরণ কাজের উদ্বোধন করা হয়েছে| যা পর্যায়ে করবে সবার কাছে পৌঁছে যাবে| লিপুর সর্মথকরা জানিয়েছেন, সমাজের পিছিয়ে পড়া ও ¯^ল্প আয়ের মানুষের মধ্যে ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমগণ অন্যতম| ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তারা সমাজকে ˆনতিকতা ও মানবিকতার শিক্ষা দিয়ে থাকেন| কিন্তু অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে ঈদের আনন্দ তাদের পরিবারে কিছুটা ম্লান হয়ে পড়ে| সেই বিষয়টি বিবেচনায় নিয়ে নিজ সামর্থ্য অনুযায়ী তাদের সম্মান জানাতে এগিয়ে এসেছেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক, চ্যানেল ডি.ও নিউজের চেয়ারম্যান এবং প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু| এদিকে সম্মানী উপহার পেয়ে ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমগণ সন্তোষ প্রকাশ করেছেন| তারা জানান, উপহারের পরিমাণ বড় বিষয় নয়, বরং তাদেরকে সম্মান ও মর্যাদার সঙ্গে স্মরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ|


