অবৈধ অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশী নাগরিক আটকআম ও মাদক আটক

স্টাফ রিপোর্টার
অবৈধ অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশী নাগরিক আটককে করা হয়েছে। গত শুক্রবার বিজিবি মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও আরো দুটি পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকরে আনা আসামীবিহীন আম ও সিরাপ উদ্ধার করেছে।
৫৮-বিজিবি জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৪/৪-এস এর নিকট  নতুনপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় (ঋঅওজউণখ ঈঙটএঐ খওঘঈঞটঝ) সিরাপ উদ্ধার করা হয়। এর আগে বেলা ১টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৭-এমপি এর কাছে নতুনপাড়া গ্রাম হাবিলদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় আসামীবিহীন ভারতীয় ৩৪০ কেজি আম উদ্ধার করা হয়।
এদিকে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫২/২২-আর এর নিকট মাটিলা গ্রামে হাবিলদার কে এম শাহিবুর রহমান এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতরা হলো  নড়াইল জেলার চালিঘাট গ্রামের বাবুলালের ছেলে বাসুদেব মজুমদার (৩২) ও কিশোরগঞ্জ জেলার বটতলা গ্রামের মামুনুর রশিদের ছেলে মোঃ মাহফুজুর রহমান (৩৪)। আটককৃতদের মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।