চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে এই সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় ভূমিসেবার ডিজিটালাইজেশন ও ভূমিসেবা সংক্রান্ত অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম : ঃযব পযধহমবং ফবাবষড়ঢ়সবহঃ ধহফ ধিু ভড়ৎধিৎফ শীর্ষক আলোচনা হয় যা আধুনিক ও স্মার্ট ভূমিসেবা প্রসারে জেলা প্রশাসনের একটি সফল উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজ বংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বর্তমান সরকার ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমিসেবার ক্ষেত্রগুলোতে আমূল পরিবর্তন এসেছে। এখন মানুষ ঘরে বসেই নামজারি, খতিয়ানসহ বিভিন্ন সেবা পাচ্ছেন। এই মেলা আয়োজনের মূল লক্ষ্যই ছিল সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার সাথে পরিচয় করিয়ে দেওয়া।
সাধারণ মানুষ যেন কোনো ধরনের দালালের খপ্পরে না পড়ে সরাসরি ডিজিটাল সেবা গ্রহণ করতে পারেন, সে ব্যাপারে জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।
সভা শেষে কৃষক-কৃষাণীদের মাঝে (এলএ) চেক হস্তান্তর এবং মেলা উপলক্ষে আয়োজিত তিন দিনের কুইজ প্রতিযোগিতায় ৬০ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর এস.এম আশিস মোমতাজ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন এবং সাধারণ সম্পাদক শাহআলম সনি, সিনিয়র সাংবাদিক মানিক আকবর সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।