আলমডাঙ্গার সন্তান ফায়ার ফাইটার তরিকুল ইসলামের রাষ্ট্রপতি পদক অর্জন

আলমডাঙ্গা অফিস


আলমডাঙ্গা উপজেলার আনন্দবাস গ্রামের সন্তান, মরহুম আবুবকর এর একমাত্র সন্তান ফায়ারফাইটার মোঃ তরিকুল ইসলাম “রাষ্ট্রপতি ফায়ার সার্ভিস পদক (পিএফএম)” অর্জন করেছেন| তরিকুল কুষ্টিয়ার মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত রয়েছেন| দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি| কর্মক্ষেত্রে দক্ষতা ও সাহসিকতার ¯^ীকৃতি¯^রূপ এ মর্যাদাপূর্ণ পদকে ভূষিত হন|
গত মঙ্গলবার ঢাকার পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত “পাসিং আউট প্যারেড ও পদক প্রদান” অনুষ্ঠানে ¯^রাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে এ পদক প্রদান করা হয়| অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ফায়ারফাইটার মোঃ তরিকুল ইসলামের বুকে “রাষ্ট্রপতি ফায়ার সার্ভিস পদক (পিএফএম)” পরিয়ে দেন|
স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই তরিকুল ইসলাম ছিলেন মেধাবী, দায়িত্বশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন| কর্মজীবনে তিনি অসংখ্য ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সাহসিকতার পরিচয় দিয়েছেন| তাঁর এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, সমগ্র আলমডাঙ্গাবাসীর জন্য গৌরবের বিষয়| এদিকে তাঁর এ সম্মাননা অর্জনের খবরে আনন্দবাস গ্রামসহ আলমডাঙ্গা উপজেলায় আনন্দের পরিবেশ বিরাজ করছে| বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।