অজ্ঞান পার্টির খপ্পরে চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে এক ব্যক্তিকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার
ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টির সদস্যরা| এবার এই চক্রের খপ্পরে পড়ে সর্ব¯^ হারিয়েছেন মহির উদ্দিন (৫০) নামের এক যাত্রী| গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা বাস টার্মিনালে অচেতন অবস্থায় বাস থেকে নামানোর পর তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রথমে তার পরিচয় না জানা গেলও পরে কিছুক্ষণের জন্য জ্ঞান ফেরায় ভুক্তভোগী মহির উদ্দিন ঝিনাইদহ জেলার বাসিন্দা বলে জানা গেছে| তবে তিনি পুরোপুরি সুস্থ না হওয়ায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি|
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি লোকাল বাস বিকেলে চুয়াডাঙ্গা বাস টার্মিনালে এসে পৌঁছায়| সব যাত্রী নেমে গেলেও গাড়ির পেছনের একটি সিটে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন বাসের স্টাফরা| তারা বিষয়টি স্থানীয় শ্রমিকদের জানালে চুয়াডাঙ্গা বাস টার্মিনালের লেবার সর্দার গোলাম রাব্বি দ্রুত এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন| লেবার সর্দার গোলাম রাব্বি জানান, বাসের স্টাফরা ডাকলে আমি গিয়ে দেখি ওই যাত্রী সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছেন| দেরি না করে মানবিক দিক বিবেচনা করে আমি কয়েকজন শ্রমিককে সাথে নিয়ে ওনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি|
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভুক্তভোগীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে| তাকে বিষাক্ত কোনো চেতনানাশক ওষুধ বা তরল খাওয়ানো হয়েছে বলে চিকিৎসকদের ধারণা| মাঝে একবার জ্ঞান ফেরায় মহির উদ্দিন জানান, তিনি ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে লোকাল বাসে উঠেছিলেন| পথিমধ্যে একজন লোক তার পাশে বসে তাকে কিছু একটা খাইয়ে দেন| এতে তিনি অচেতন হয়ে পড়েন| তার কাছে থাকা মোবাইল ও নগদ অর্থ অজ্ঞানপার্টি চক্রের লোকেরা নিয়ে গেছে বলে জানান তিনি|
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ভুক্তভোগীর সঙ্গে কোন ¯^জন না থাকায় আমরা বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি| বিশেষ করে অজ্ঞানপার্টি, ছিনতাইকারী, পকেট মার, চোর, ডাকাত চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় এলার্ট রয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।