চুয়াডাঙ্গায় ইয়াবা ও বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ৩ জন মাদকসেবী আটক বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় ইয়াবা ও বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ৩ জন মাদকসেবী আটক করেছে| গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়| এ সময় তাদের কাছ থেকে আটক করা হয় ইয়াবা ট্যাবলেট ৫ পিস ও বুপ্রেনরফাইন ইনজেকশন ৪ এম্পুল| আটককৃতরা হলো চুয়াডাঙ্গা শহরের শেখ পাড়ার শহিদুল ইসলামের ছেলে মো: কামরুল ইসলাম (৫৪), সারু মিয়ার ছেলে চাব্বির (৩২) ও আরামপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সামাউন সানি রাসেল (২০)|
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজ, রেল স্টেশন ও মাছের আড়ত এলাকায় অভিযান চালানো হয়| এ সময় কামরুল ইসলামের কাছ থেকে ২ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন, সামাউন সানি রাসেলের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও চাব্বিরের কাছ থেকে বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়|
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম মাদকসেবী সামাউন সানি রাসেলকে এক মাসের কারাদন্ড ও এক শত টাকা অর্থদন্ড এবং কামরুল ও চাব্বিরকে ১৫ দিনের কারাদন্ড প্রত্যেককে এক শত টাকা জরিমানা করা হয়|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।