আলমডাঙ্গা উপজেলা নবাগত ইউএনও শাহীনুর আক্তারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আলমডাঙ্গা অফিস:


আলমডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ| গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনও জনাব শাহীনুর আক্তারকে ¯^াগত জানানো হয়|
এ সময় এক আন্তরিক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়| সাক্ষাৎকারে সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়ন শিক্ষা ¯^াস্থ্যসেবা মাদক প্রতিরোধ সামাজিক নিরাপত্তা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন| এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক গোলাম রহমান চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ| এছাড়া ও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র সাংবাদিক প্রভাষক শেখ শফিউজ্জামান, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাংবাদিক জামশেদুল হক মনি প্রমুখ|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।