স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে| গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় ভূমিসেবা মেলা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়| র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিসেবা মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়| পরে সম্মেলন কক্ষে ভূমি সেবা সংক্রান্ত অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম : ঃযব পযধহমবং ফবাবষড়ঢ়সবহঃ ধহফ ধিু ভড়ৎধিৎফ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার|
সেমিনারে ভূমি সংক্রান্ত কিনোট উপস্থাপন করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম| এ সময় ভূমি সংক্রান্ত নানান দিকনির্দেশনা ও সেবাগ্রহীতা পর্যায়ে নানান সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন তিনি| জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জেলায় যেসকল তহশীল অফিস ও সাব রেজিস্ট্রার অফিস রয়েছে এ সকল অফিসগুলোতে ভূমি সেবা গ্রহীতারা নানান রকমের হয়রানির শিকার হন| তহশীল অফিসে গিয়ে অনেক গ্রাহকরাই দালালের খপ্পরে পড়েন| বিভিন্ন জায়গায় দলিল লেখকদের নামে চাঁদাবাজি করা হয়| একজন ব্যক্তি সরকারি ফি দিয়ে জমি রেজিস্ট্রি করতে গিয়ে দলিল লেখক এর নামে যে উপরি টাকা দিতে হয় এটি মরার উপর খাড়ার ঘার সমান| তিনি সাবরেজিস্টার অফিসারের উদ্দেশ্যে বলেন, আপনার অফিসে যে এরকম চাঁদাবাজি হয় না, তা কি আপনি নিশ্চিত করে বলতে পারবেন? অবশ্যই প্রতিটি অফিস চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত রাখতে হবে| সরকার নির্ধারিত ফি এর বাইরে একটি টাকা অগ্রিম নেওয়া যাবে না| আপনি যদি নিজের পরিচয় না দিয়ে জমি রেজিস্ট্রি করাতে যান, তাহলে আপনিও এই হয়রানি শিকার হবেন| জেলার প্রতিটি তহসিল অফিস ও সাব রেজিস্টার অফিসে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে| স্থানীয় কিছু লোকজন এবং অফিসের কিছু কর্মীরা মিলে এটি করে থাকেন| এরকম কোন অনিয়ম বরদাস্ত করবো না|
সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা এ সকল অফিসে গিয়ে হয়রানির শিকার হবেন তারা তথ্য-প্রমাণ সহ আমাকে জানাবেন| অনেক সময় দেখা যায় তথ্য প্রমাণের ঘাটতির কারণে দোষীকে সাজা দিতে পারি না| তবে তথ্য প্রমাণ পেলে তার বিরুদ্ধে আমরা মন্ত্রণালয় চিঠি দিতে পারব| তাই আপনারা তথ্য-প্রমাণ সহকারে কারো নামে অভিযোগ করবেন| দয়া করে কেউ কারোর ব্যক্তিগত ক্ষতি সাধনের উদ্দেশ্যে এটি করবেন না| তবে ভূমিসেবা ডিজিটালাইজেশনের কারণে এখন হয়রানি অনেকটা কমবে বলে মনে করছি| মোবাইলে অ্যাপের মাধ্যমেই নিজের ভূমি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন আপনারা| অনেক কিছু না জানার কারণে আপনারা অফিসে গিয়ে নানান হয়রানির শিকার হন| এখানে যারা উপস্থিত আছেন তারা বিভিন্ন জায়গায় এ বিষয়টি জানিয়ে দেবেন| আশা করি ভূমি সেবা গ্রহীতারা এ সকল হয়রানি থেকে মুক্তি পাবেন|
পরে বেলা সাড়ে ১২ টার দিকে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়| এরপর ডিসি সাহিত্য মঞ্চের ভূমিসেবার ৫টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক| এ সময় শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং জনসচেতনমূলক সভা ও এলএ চেক বিতরণ করা হয়| আগামী ২১ তারিখ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ ভূমিসেবা মেলার সমাপ্তি হবে|
ভূমিসেবা মেলায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম তারিক উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, রেভিনিউ ডেপুটি কালেক্টর আশিস মোমতাজ, সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী, সরকারি কমিশনার জমির উদ্দিন, সহকারি কমিশনার মির্জা শহিদুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহআলম সনি, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ|
আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে| নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন| গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়| র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভূমি অফিসে গিয়ে শেষ হয়|
মেলায় ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন| উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ব্যায়ামাগারে আহ্বায়ক ইকবাল হোসেন, সার্ভেয়ার মোঃ মাজেদুল ইসলাম, নাজির-কাম-ক্যাশিয়ার মোঃ সাজেদুর রহমান, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মোঃ ফজলে রাব্বী, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মোঃ মাসুদ পারভেজ রাজা, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ কুরবান আলী, সার্টিফিকেট সহকারী আখরোজা সুলতানা, কম্পিউটার অপারেটর মোঃ তানভীর মাহমুদ, প্রসেস সার্ভার মোঃ আব্দুল মান্নান ও মোঃ তরিকুল ইসলাম| এছাড়াও ভূমি সহকারী কর্মকর্তা মোঃ পান্না মিয়া, মোঃ মিনারুল ইসলাম, মোঃ তরিকুল আলম, মোঃ আতিউর রহমান, মোঃ আমজাদ হোসেন, মোঃ শাহাবুদ্দীন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ ইসা খান, মোঃ শাকিল হোসেন, মোছাঃ কাজলী আক্তার ও মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন| মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর ও অনলাইন সেবা বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়|



