স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমš^য় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| আজ রবিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার| সভায় গত ১৯ এপ্রিল মাসের উন্নয়ন সমš^য় কমিটির সভার কার্যবিবরণী পাঠ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী| বিভিন্ন বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং বিগত সভায় গৃহীত সিন্ধান্ত সমুহের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়|
আলোচনায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ, ¯^াস্থ্য বিভাগ, পৌরসভা, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সি, প্রাণী সম্পদ, জেলা খাদ্য বিভাগ, পরিবার পরিকল্পনা অফিস, তথ্য অফিস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিআরটিএ অফিসের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন ¯^ ¯^ প্রতিষ্ঠানে প্রধানরা| এর উপর আলোচনায় অংশ নিয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার ˆমত্র বলেন, গ্রামীন অবকাঠামো উন্নয়নে নদীর পাড় ও রাস্তার পাশের্^ বনায়নের লক্ষে গাছ রোপনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে| গাছের শুকনা ডালপালা নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে|
আলোচনা অংশ নিয়ে কমিটির সদস্যরা বলেন, শহরের মধ্যে একটি বড় মাঠ চাঁদমারী মাঠ| এখানে সন্ধ্যার পর প্রচুর মানুষ মাঠে বসে সময় কাটায়| সেই কারনে মাঠের পৃর্ব দিকে প্রাচীর নির্মাণ না করে ওই স্থানে ওয়াক ওয়ে নির্মাণ করার বিষয়টি আলোচনায় স্থান পায়| চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগ লোকবল সংকটে জর্জরিত| এখানে ¯ে^চ্ছাসেবক দিয়ে কাজ করানো হয়| ¯ে^চ্ছাসেবকরা হাসপাতালে আগত রোগীদের সেবা না দিয়ে উল্টো তাদের কাছ থেকে টাকা নিচ্ছে| এটা করতে দেয়া যাবে না বলে অনেকের মন্তব্য| এছাড়াও মেডিকেল রিপ্রেজেনটেটিভরা হাসপাতালে সপ্তাহে ২ দিন বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ডাক্তারদের সাথে ভিজিট করার অনুমতি আছে| অথচ তারা প্রতিদিনই সকাল থেকে ডাক্তারদের চে¤^ারে বসে থাকে| এতে রোগীরা চরম বিড়¤^নায় পড়েন| ড্রেনের দূগন্ধে হাসপাতালে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে| জীবননগর-দর্শনা সড়ক নিমার্ন কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে| তারা বালির পরিবর্তে রাস্তায় মাটি দিচ্ছে বলে স্থানীয়রা বলেছেন| তবে সওজের কর্মকর্তার দাবি নিয়ম মেনেই রাস্তার কাজ হচ্ছে| বিষয়টি আরো ভালোভাবে তদন্ত করার কথা বলেন সদস্যরা|
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, আগামী ৫ জুন বিশ^ পরিবেশ দিবস| দিবসকে কেন্দ্র করে আগামী ২০ মে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে| বিভিন্ন ক্যাটাগরিতে পরিবেশের ছাড়পত্র দেয়া হয়| চুয়াডাঙ্গায় এ পর্যন্ত ৪৫টি প্রতিষ্টানকে ছাড়পত্র দেয়া হয়েছে|
বিসিকের উপ-পরিচালক আনিসুজ্জামান বলেন, কোরবানীর পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকার থেকে ৪৫ মেট্রিক টন লবনের বরাদ্দ পাওয়া গেছে চুয়াডাঙ্গায়| যে সমস্ত মাদ্রাসা ও এতিমখানা ১৫/২০ দিন চামড়া সংরক্ষন করবে তাদেরকে বিনামূল্যে এ লবন দেয়া হবে| ইতিমধ্যে ২৬টি শিক্ষা প্রতিষ্টান লবন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন|
এ প্রসংগে সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ বলেন, জনবল সংকটের কারনে নোংরা অপসারনসহ অন্যান্য কাজে ব্যাঘাত ঘটছে| যেহেতু হাসপাতাল বাউন্ডারিতে প্রতিদিন ১২/১৩শ মানুষ চলাফেরা করে| এতে অনেক ময়লা আবর্জনা তৈরী হয়| কিন্তু হাতে গোনা দুই / তিন জন পরিচ্ছন্ন কর্মি রয়েছে| তিনি আরো বলেন হাম উপসর্গ নিয়ে এ পর্যন্ত চুয়াডাঙ্গা হাসপাতালে ১৬০ জন রোগী ভর্তি হয়েছে| বর্তমানে ২৩ জন রোগী ভর্তি আছে| ১ জন শিশু হাম উপসর্গে মারা গেছে|
ওভারপাস নির্মাণ ও জমি অধিগ্রহনের জন্য নতুন করে ৬ কোটি ২৯ লাখ টাকার বরাদ্দ পাওয়া গেছে| অতি শিঘ্রই জমি অধিগ্রহন করে বন্ধ হয়ে যাওয়া ওভার পাসের নির্মাণ কাজ শুরু করা হবে বলে সওজের কর্মকর্তা জানান| খালখনন কর্মসুচী চলমান রয়েছে| তবে কিছু কিছু জায়গায় খালের জমি নিয়ে সমস্য থাকায় খনন কাজে বাধাগ্রস্থ হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ|
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, সারা দেশের মধ্যে ভূট্টা উৎপাদনে চুয়াডাঙ্গা ২য় অবস্থানে রয়েছে| মাঠে বোরো ধান কাটা ৯৪ ভাগ শেষ হয়েছে| ধানের উৎপাদন ভালো হয়েছে| আমের মৌসুম চলছে| আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে| বিদেশী ফলের মধ্যে চুয়াডাঙ্গাতে বানিজ্যিকভাবে আঙ্গুর চাষ হচ্ছে| যেটা আমাদের জন্য অনেক ইতিবাচক| তিনি আরো বলেন হাইব্রিড বীজ কেনার ক্ষেত্রে বীজ প্রত্যয়ন বিভাগ থেকে পরামর্শ নেওয়ার আহবান জানান|
সভাপতির বক্তব্যে লুৎফুন নাহার বলেন, আসন্ন ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে সকলের সহযোগিতার আহবান জানান| পবিত্র ঈদুল আযহার এক সপ্তাহের ছুটি থাকবে| এই এক সপ্তাহ ছুটিতে সকলে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখবো| অফিসের নিরাপত্তায় সকল অফিসের সিসিটিভি ক্যামেরা গুলো ঠিক রাখতে হবে| ঈদের ছুটিতে অনেক ম্যাজিস্ট্রেট এবং পুলিশরা ছুটিতে বাড়িতে যাবে আমাদের অনেক জনবল কিন্তু থাকবে না| অপরাধের মাত্রা এ সময় বাড়বে| সেগুলো খেয়াল রেখে যার যার অফিসের নিরাপত্তায় সে সে যেন মনোযোগ দেয়| পশু হাটে গরু-ছাগলের খাজনা জেলা প্রশাসনের বেধে দেয়া মুল্যে নিতে হবে| প্রতিটি পশু হাটে ইজারার তালিকা টাঙ্গিয়ে দেওয়ার নির্দেশনা দেন তিনি| প্রতিটি গরুর জন্য ইজাদাররা পাবেন ৭শ টাকা ও ছাগলের জন্য পাবেন ২ শ টাকা| এর বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে| তিনি আরো বলেন, তামাক চাষ ও ভূট্টা চাষ করতে চাষীদের নিরুৎসাহিত করতে হবে| এটা আমাদের জমির উর্বরতা শক্তি নষ্ট করছে|
তিনি আরো বলেন, আমরা যখন অফিস ত্যাগ করব লাস্ট ওয়ার্কিং ডে তে, বিদ্যুতিক লাইট ফ্যান সব বন্ধ আছে কিনা তা খেয়াল রাখবো| অনেক সময় বিদ্যুতের এই লাইন থেকেও কিন্তু অগ্নিসংযোগের মত ঘটনা ঘটে| আর এখন তো বজ্রপাতের সময়| এ সময় অনেক ক্ষেত্রেই ˆবদ্যুতিক কারণে দুর্ঘটনা ঘটে| আর আজকে যা আলোচনা হয়েছে পরবর্তী মিটিংয়ে যেন আলোচনার জন্য আলোচনা না হয়, সকলেই তার কাজের অগ্রগতি নিয়ে আসবেন|
এ সময় চুয়াডাঙ্গার-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গা যে সকল দপ্তর আছে সে সকল দপ্তর থেকে যেন জনসাধারণ সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে| আপনারা যারাই জেলাতে চাকরিরত আছেন আপনারা সকলে নিজের দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু একটা করে যান| আপনারা তো চাকরি করে এক জেলা থেকে আরেক জেলাতে যাবেন, কিন্তু আমরা এই চুয়াডাঙ্গাতে থাকবো| আপনার জায়গায় হয়তো আরো একজন আসবে| তাই এই জেলাকে আপন করে জেলার জন্য কিছু করে যান|
রুহুল আমিন আরো বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুয়াডাঙ্গার পশুহাট গুলোতে খাজনা বেশি নেওয়ার অভিযোগ আমরা শুনেছি| আমরা ভবিষ্যতে আর এরকম অভিযোগ শুনতে চাই না| চুয়াডাঙ্গাতে সরকারী যেসব কোয়াটার আছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোর ভবন বসবাসের অযোগ্য, আপনারা এই সংশ্লিষ্ট যে দপ্তর আছেন তারা এটি বসবাসের অযোগ্য ঘোষণা দিয়ে দেবেন|
জেলা উন্নয়ন সমš^য় কমিটির উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস জামাল আল নাসের, সদর হাসপাতালের তত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ^াস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহবুদ্দিন আহমেদ, জেলা তথ্য অফিসার শিল্পি মন্ডল, কৃত্রিম প্রজনের উপ-পরিচালক ডা. শামিমুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক ¯^পন, সাধারন সম্পাদক শাহ আলম সনি, ˆদনিক আজকের চুয়াডাঙ্গা সম্পাদক বিপুল আশরাফসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ|



