স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬১৭ তম পর্ব গতকাল শুক্রবার বিকাল চারটায় পরিষদের নিজ¯^ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে| পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়| রবীন্দ্র-চেতনার নানা দিক ও প্রাসঙ্গিকতা নিয়ে উক্ত আলোচনা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সরদার আলী হোসেন, ইকবাল আতাহার তাজ, হুমায়ন কবির, আবু নাসিফ খলিল, আহাদ আলী মোল্লা ও মেহেরাব্বিন সানভী|
আসরের মূল পর্বে সৃজনশীল সাহিত্য চর্চার অংশ হিসেবে ¯^রচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, মারিয়া সুলতানা ভুবন, আবু নাসির খলিল, জিএম জোয়ার্দ্দার, হুমায়ন কবির, জাকিয়া সুলতানা, অ্যাড. বজলুর রহমান, খালেকুজ্জামান, হারুন অর রশিদ, রজিনা খাতুন ও আকিব তৌফিক চৌধুরি| ¯^রচিত পাঠের পাশাপাশি চিরায়ত সাহিত্য থেকে কালজয়ী সব কবিতা আবৃত্তি করে শোনান সরদার আলী হোসেন ও অ্যাডভোকেট বজলুর রহমান|
অনুষ্ঠানে পাঠকৃত নতুন লেখাসমূহের সাহিত্যমান ও ˆশল্পিক দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন ইকবাল আতাহার তাজ ও সরদার আলী হোসেন| সবশেষে সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬১৭তম পর্বের সফল সমাপ্তি ঘটে| চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন|



