স্টাফ রিপোর্টার
দর্শনা থানার কুড়ুলগাছি ও চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো দর্শনা কুড়ুলগাছী গ্রামের পানজার আলীর ছেলে হাসমত আলী (৭০), চন্ডিপুর স্কুলপাড়ার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বাবর আলী (৩৮), একই গ্রামের দীন মোহাম্মদের ছেলে মোঃ বদর উদ্দিন (৫০) ও নজরুল ইসলামের ছেলে আখতারুজ্জামান (৫৫)।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার একটি অভিযানিক দল দর্শনা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় । এ সময় অভিযান চালিয়ে হাসমত আলীর কাছ থেকে ৭০ গ্রাম, বাবর আলীর কাছ থেকে ২০ গ্রাম, বদর উদ্দিনের কাছ থেকে ৫ গ্রাম এবং আখতারুজ্জামানের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এর মধ্যে ১ নম্বর আসামী হাসমত আলীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ২ নম্বর আসামী বাবর আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ ও ৪ নম্বর আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া চারজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কার্পাসডাঙ্গায় গাঁজাসহ ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদন্ড



