জীবননগরে হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধিতে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আধুনিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা বলেন, বর্তমান সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। হাইব্রিড ও উফশী ধানের উন্নত জাত চাষের পাশাপাশি সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কর্মশালায় কৃষকদের হাইব্রিড ও উফশী ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত মানের সবজি বীজ ব্যবহার, বায়োপেস্টিসাইড ও সারের সঠিক প্রয়োগ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের হাইব্রিড ধান-১০ এর বীজ বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।