স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সংগঠনটির নতুন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী।
সভায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের পূর্বে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল নদী দখল ও দূষণ প্রতিরোধ, বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ, নদীর পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে করণীয় এবং দখলদারদের হাত থেকে নদী রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়।
এসময় জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করে মাথাভাঙ্গা নদীকে আগের রূপে ফিরিয়ে আনতে এবং দখল-দূষণমুক্ত করতে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে অধ্যক্ষ হামিদুল হক মুন্সীকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- শাহ আলম সনি, হাবিবি জহির রায়হান, হেমন্ত কুমার সিংহ রায়, সুমন পারভেজ, পলাশ কুমার সাহা, জামান আখতার, কামরুজ্জামান সেলিম, জিসান আহমেদ, শামসুজ্জোহা রানা ও শেখ লিটন।
এছাড়া সাত সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন আজাদ মালিতা, নাজমুল হক স্বপন, সরদার আল-আমিন, রাজীব হাসান কচি, মানিক আকবর, শাহজাহান আলী ও বিপুল আশরাফ। আহ্বায়ক কমিটি জানিয়েছে, কাজের স্বার্থে নতুন এই কমিটিতে আরও কিছু সদস্য সংযোজন করা হতে পারে।
মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন



