দামুড়হুদায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে। এ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সমাপনী দিনে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ও হত দরিদ্র নারী পুরুষদের মাঝে পুষ্টি জাতীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলুয়াত ও স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার ডাঃ মেহবুব মুস্তারী মৌ, ডাঃ ইজাজ সিদ্দিক তন্ময়, ডাঃ শামসুজোহা তরুণ, ডেন্টাল সার্জন ডাঃ তহুরা খাতুন, দামুড়হুদা মডেল থানার প্রতিনিধি সাব ইন্সপেক্টর সিয়াবুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর নিয়ামত আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এমওডিসি ডাঃ আলমগীর হোসেন, অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এমটিইপিআই ফারুক আহমেদ।অনুষ্ঠান শেষে ।বক্তারা পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।