দর্শনায় গাঁজাসহ একজন গ্রেফতার

দর্শনা অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে দর্শনা থানাধীন শান্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি দর্শনা শান্তিপাড়ার মৃত শওকত ইসলামের ছেলে আরিফুল ইসলাম অনিক (৩৭) অভিযানকালে তার নিকট থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদ আলম আসামিকে ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।