চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ,আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের ২৭ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে । গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয় । একুশে টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন ‘ একুশ আমাদের অহংকার। সেই একুশের নামে টেলিভিশন চ্যানেলের নাম। আবার, চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী পহেলা বৈশাখ। সবমিলেই ভালো। তাছাড়া,একুশে টেলিভিশন দেশের প্রথম বেসরকারি টেলিভিশন। সুন্দর নিজস্ব ধারা ও চিন্তা ভাবনায় একুশে টেলিভিশন আসে নতুন যুগে নতুন বিষয় নিয়ে। এখনও একুশে টেলিভিশন তার স্বকীয় অবস্থানে রয়েছে।’ অনুষ্ঠানে বক্তরা বলেন,বাংলাদেশে একটি সময় পর্যন্ত দর্শকরা সরকারি টেলিভিশন চ্যানেলের ওপর নির্ভরশীল ছিল। একুশে টেলিভিশন আসার পর নতুন একটি ধারা দর্শকদের সামনে হাজির করে। দর্শকরা প্রতিদিন একুশের সংবাদ দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকতেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অশেষ ভালোবাসা থাকল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, ও সাধারন সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুসাইন মালিক , চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্ষীয়ান সাংবাদিক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার আল আমিন ও রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ । এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি রফিক রহমান, কার্যকরী কমিটির সদস্য রিফাত রহমান, অর্থ সম্পাদক জামান আখতার,দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, প্রেসক্লাবের সদস্য এম এম আলাউদ্দিন, এম এ মামুন, আলমগীর কবির শিপলু , খাইরুল ইসলাম,আবুল হাশেম, মশিউর রহমান, মোঃ পলাশ উদ্দীন ও রুবাইত-বিন-আজাদ সুস্থির।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইসলাম রকিবের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা একুশে টেলিভিশনের প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, সবার আগে সঠিক সংবাদ প্রচারে একুশে টেলিভিশন বেশ এগিয়ে ।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত



