স্টাফ রিপোর্টার
দামুড়হুদা সদর ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার রাত প্রায় ৮টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম।
অভিযানে অনিক টেলিকম, চায়না সু, ভিশন শোরুমসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দামুড়হুদা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি নির্দেশনা অমান্য করায় দামুড়হুদায় ৪ ব্যবসায়ীকে জরিমানা



