আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি কুরআন-হাদিস অধ্যয়ন বৃদ্ধি এবং সাহাবাদের জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ও ডাউকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী, তারবিয়াত সেক্রেটারী বিলাল হোসাইন এবং অফিস সম্পাদক রফিকুর ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা।
আলমডাঙ্গায় জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত



