ডিঙ্গেদহ প্রতিনিধি
দেড় কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্বরণী বিদ্যাপিঠের নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। দীর্ঘদিন শ্রেণি কক্ষের সংকটের মধ্য দিয়ে অনেক কষ্ট করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছিলেন, অবশেষে ভবনের কাজের উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত অর্থে এই ভবনের কাজ সম্পন্ন হবে। ৪ তলা ফাউন্ডেশনের প্রথম তলার কাজের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরাদ্দ দিয়েছেন ১ কোটি ৫০ লাখ টাকা। উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন, সোহরাওয়ার্দী স্বরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, সহ সভাপতি মোঃ আঃ হাই, বিএনপি নেতা আনোয়ার হোসেন ইংরাজ, শিক্ষক মোঃ জামাল উদ্দিন, হুমায়ুন কবির প্রমুখ।
দেড় কোটি টাকা ব্যয়ে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্বরণী বিদ্যাপীঠের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন শরীফুজ্জামান শরীফ



