জীবননগরে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগরে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের মেলা চত্বরে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বারের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা সমাবসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা সমবয় অফিসার নূর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান। এছাড়াও মেলায় অংশ গ্রহনকারী বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে তোমরা ভবিষ্যতে দেশকে আরও উন্নত করতে পারবে।
অতিথিরা মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।