মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলায় দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেলার উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।
উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিয়ার রহমান এবং সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরডিবি ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬টি স্টল অংশগ্রহণ করেছে। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
গাংনীতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন



