দর্শনার বারাদি সীমান্তে বিজিবির অভিযানে এক কোটি টাকার ৪ টি সোনার বার উদ্ধার, আটক-১ 

স্টাফ রিপোর্টার 

দর্শনার বারাদি সীমান্তে  অভিযান চালিয়ে  এক কোটি টাকার ৪ টি সোনার বারসহ এক চোরাকারবারিকে  আটক করেছে বিজিবি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সোনা পাচারকারী  আটক  শ্রী সমর হালদার (২৭), দর্শনা পার কৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল  মোঃ নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  বারদী বিওপি’র পাঁচ কবর এলাকায় একটি চৌকস  দল টহল দিচ্ছিল।

এ সময় একজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে থামার জন্য সংকেত প্রদান করা হয়। কিন্তু সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা  ধাওয়া করে তাকে আটক করে। আটক ব্যক্তির  শ্রী সমর হালদারকে তল্লাশি করা হলে তার নিকট হতে সবুজ টেপ দ্বারা মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। উক্ত পোটলা খুলে  ৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন  ৪৫২ গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৯৬ লাখ  ৯ হাজার ৫২০। 

 এছাড়াও আটককৃত ব্যক্তির নিকট হতে ১ টি মোবাইল ফোন এবং ১ টি বাইসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।