স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের সাহেদ গার্ডেনে আয়োজিত এ সম্মেলনকে ঘিরে জেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাসুদেব ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা। উত্তম রঞ্জন দেবনাথের সঞ্চালনায় সম্মেলনের সভাপতিত্ব করেন সুরেশ কুমার আগরওয়ালা।
এসময় জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তম রঞ্জন দেবনাথ।
আয়োজকরা জানান, সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সনাতন সম্প্রদায়ের কল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী মনিন্দ্র কুমার নাথ ও শ্রী অশোক মাধব রায়। এছাড়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী তাপস কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী ব্রজগোপাল দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শ্রী শ্যাম সুন্দর আগরওয়ালা এবং আলমডাঙ্গার শিল্পপতি বিজয় কুমার মোদি অংশ নেন।
চুয়াডাঙ্গায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি সুরেশ কুমার, সম্পাদক উত্তম রঞ্জন



