সীমান্তে ৫৮ বিজিবির অভিযান৪ বাংলাদেশি আটক, ১ চোরাচালানসহ মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এছাড়া পৃথক আরও দুটি অভিযানে একজন চোরাকারবারিকে আটক এবং বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ (মাদক) উদ্ধার করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি জানায়, গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৫-এমপি সংলগ্ন নয়াপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
এর আগে একই দিন বেলা ১২টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৪-এমপি সংলগ্ন এলাকায় সিংনগর অঞ্চলে নায়েব সুবেদার শ্রী তাপশ কুমার সরকারের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। এ সময় আকন্দবাড়িয়া গ্রামের মো. সোহেল (২১) কে ৫৩ বোতল ভারতীয় সিরাপ ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আটক করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র মেইন পিলার-৬০/৩৯-আর এলাকায় হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে।
আটক পুরুষদের মধ্যে জুয়েল শেখ (৩৯) ও মো. সহিদুল আকুঞ্জী (৪৭) খুলনা জেলার ডুমুরিয়া থানার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।