জীবননগর অফিস:
জীবননগরে বাংলা নববর্ষ ১৪৩৩ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপিত আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসন প্রমুখ|
সভায় বাংলা নববর্ষ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, শোভাযাত্রা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত করা হয়| উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে সকলের অংশ গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।



