দর্শনায় ট্রাকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

দর্শনা অফিস
দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে সড়ক দুর্ঘটনায় আতিকা নামের এক শিশুর মৃত্যু হয়েছে| বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা রেলগেট অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে| নিহত আতিকা খুলনা শহরের আতাহার জামিলের মেয়ে|
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যু হয়| এরপর থেকে আতিকা দর্শনা মোবারক পাড়ায় তার খালু মোবারক হোসেনের বাড়িতে বসবাস করছিল|
স্থানীয়দের বরাতে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে আতিকার খালাতো বোন বাড়ি ফিরছিলেন| তাকে দেখে আতিকা দৌড়ে রাস্তা পার হয়ে কাছে যাওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়| এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়| পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়|
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির রেজিস্ট্রেশন ন¤^র যশোর-ঢ ০১-০০০২| স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে দামুড়হুদা থানার হেফাজতে রয়েছে|
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে চিতলা হাসপাতালে নেওয়া হয়েছে| প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ¯^জনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।