জীবননগর অফিস
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে জীবননগরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়|
জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসন প্রমুখ|
সভায় আসন্ন বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণ নিশ্চিতকরণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



