মেহেরপুর অফিস
খোলা ভোজ্য তেল বিক্রি নিষিদ্ধ হলেও তা বাজার সয়লাব| অসাধু ব্যবসায়ীরা বোতলজাত তেল সরবরাহ সীমিত রেখে খোলা ভোজ্য তেল বিক্রি করছে| এতে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা| এই খোলা তেল খেয়ে ¯^াস্থ্যঝুঁতিকে পড়ছেন দেশের মানুষ| অথচ খোলা তেল বিক্রি বন্ধে কোন পদক্ষেপ চোখে পড়ছে না| আইন অমান্য করে দীর্ঘদিন খোলা তেল বিক্রি হলেও সংশ্লিষ্ঠদের নিরবতা ভোক্তাদের সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়|
গতকাল বুধবার সকালে মেহেরপুরের গাংনীতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন| অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে বোতলজাত ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে|
ক্যাব মেহেরপুর জেলা শাখা সভাপতি রফিক-উল-আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন| গাংনী উপজেলা ক্যাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সঞ্চালনায় মানববন্ধনে ¯^াগত বক্তব্য রাখেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক| ক্যাবের এ প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আল জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ ও ক্যাব গাংনী শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম| অনতিবিল¤ে^ বাজারে বোতলজাত ভোজ্যতেল সরবরাহ ¯^াভাবিক করা এবং খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান|
খোলা ভোজ্য তেল বিক্রি নিয়ন্ত্রণের দাবিতে মেহেরপুরে মানববন্ধন



