স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে চলতি বছওে নতুন করে আরো ২৪ জন নবীন আইনজীবী যোগদান করতে যাচ্ছেন| এরমধ্যে গতকাল বুধবার ১২ জন নবীন আইনজীবী যোগদান করেছেন| বাংলাদেশ বার কাউন্সিল থেকে প্রিলিমিনারী পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন’র পর এ ২৪ জন আইনজীবী হিসেবে উত্তীর্ণ হয়েছেন| এরমধ্যে ৫ জন নারী ও ১৯ জন পুরুষ আইনজীবী রয়েছেন |
যেসকল নবীন আইনজীবীর বয়স ৪০ বছরের নীচে তাঁদেরকে মোট ৪৮ হাজার ১০০ টাকা জমা দিতে হবে| এরমধ্যে বারে ভর্তি ফি ৪০ হাজার টাকা এবং বার কাউন্সিল ফি ( বেনভোলেন্ট ফান্ড, রিলিফ ফান্ড ও নমিনি ) ৮ হাজার ১০০ টাকা| আর যেসকল নবীন আইনজীবীর বয়স ৪০ বছরের উর্ধ্বে তারা ভর্তি ফি ৪০ হাজার টাকা এবং বার কাউন্সল ফি ১ হাজার ৩০০ টাকা জমা দিতে হবে|
নবীন আইনজীবীরা হলেন, আশরাফুল আলম, শাহিন হোসেন, মাহমুদুল ইসলাম, কানিজ ফাতেমা, শংকর কুমার, মো. কামরুজ্জামান, নাজমুল হাসান, রাফাতুল্লাহ কবির হিমেল, হুসনে আরা খাতুন, তৌফিক আহমেদ, মিনহাজুল আবেদীন, জেরিন মৌ, হারুন-অর-রশিদ, কাজী সদরুল্লাহ, হালিমা খাতুন, জুয়েল রানা, রুখশানা আক্তার, সোনিয়া শারমিন, কামরুল আরেফিন, তুর্যউর রহমান, করিম আলী, রওশন আলম, আবদুর রহমান ও আবুল কালাম আজাদ|
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সেক্রেটারী খন্দকার অহিদুল আলম মানি জানান, যে সকল নবীন আইনজীবী বার কাউন্সিল পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই| প্রসঙ্গত : চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে ২১৮ জন আইনজীবী কর্মরত আছেন|
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতিতে নতুন আরো ২৪ জন আইনজীবী যোগদান করতে যাচ্ছেন



