স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে কোর্ট মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা। র্যালিতে ক্রীড়াবিদদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, নাজমুল হক শান্তি, তরিকুল ইসলাম তরু প্রমূখ।
চুয়াডাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত



