গাংনীতে কৃষি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

মেহেরপুর অফিস
বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর জেলার গাংনীর সাহারবাটি গ্রামে উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলার সাহারবাটি বাজারে এ ব্যাংকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ খালেকুজ্জামান।
কৃষি ব্যাংক মেহেরপুর অঞ্চল ব্যবস্থাপক প্রহলাদ কুমার হোড় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক আবদুল আল আমিন ধুমকেতু, বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস প্রমুখ।
এসময় উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।