হাটবোয়ালিয়া প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলার মহেশপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বেশি দামে ডিজেল বিক্রি করায় জিসান স্টোর নামে এক দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় “জিসান স্টোর”-এর মালিক জিনারুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে দোকান থেকে ১৬০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারা অনুযায়ী তাকে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে প্রশাসন জানায়, অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমডাঙ্গার মহেশপুরে বেশি দামে ডিজেল বিক্রি করায় মোবাইল কোর্টের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা



