অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশী নাগরিক আটক১ চোরাকার বারীসহ মাদক আটক

স্টাফ রিপোর্টার
অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এছাড়া অপর একটি অভিযানে ১ জন চোরাকারবারীসহ ভারতীয় সিরাপ আটক করা হয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/৩-এস এর নিকট হালদারপাড়া গ্রামে হাবিলদার মোঃ লতিফুর রহমার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় উপজেলার আকন্দবাড়িয়া সিংনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে  মোঃ আদিবকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২টি মোবাইল ফোন, ১টি বাইসাইকেল এবং ৪৮ বোতল ভারতীয় সিরাপ। আটককৃত আদিবকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীনাথপুর বিওপি’র মেইন পিলার ৬১/১-এস এর কাছে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ রমজান আলী এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতরা মাদারীপুর জেলার মোঃ কাওছার শেখ (৩৩) ও খুলনা ফুলতলা মোঃ মাহমুদুল মোল্যা (৩৪)। একই দিন বেলা ১১টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র মেইন পিলার ৬০/৬৮-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামের হাবিলদার মোঃ ইসলাম আলী মোল্লা এর নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪ জন নারী ও ১ জন  শিশু।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।