আলমডাঙ্গায় মাদকসহ তিন জন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট ও ইনজেকশনের অ্যাম্পুল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা বি-টিম মাঠ সংলগ্ন রেললাইনের ওপর অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শাহজালাল, সঙ্গীয় ফোর্সসহ।
অভিযানে আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের অহিদুল ইসলামের ছেলে শাহিন আলী (২৭)-এর কাছ থেকে ৭০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। একই উপজেলার বেলগাছি গ্রামের আনসার আলী মালিথার ছেলে হারুন আলী (৪০)-এর কাছ থেকে ৩০ পিস টাপেন্টাডল এবং গোবিন্দপুর গ্রামের আমির আলীর ছেলে মহিউদ্দিন (৪২)-এর কাছ থেকে ১৪ পিস ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেফতার আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। আজ শুক্রবার তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।