হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের সাথে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার রুহুল কবীর উপস্থিত নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু মহাজোটের চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।