আলমডাঙ্গায় ছাত্র সমাজের উদ্যোগে নাটক ‘মুক্তিযুদ্ধে বৃহত্তম কুষ্টিয়া’ মঞ্চস্থ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সাধারন ছাত্র সমাজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পলক্ষে ও বীরদের শ্রদ্ধা জানাতে নাটক “মুক্তিযুদ্ধে বৃহত্তম কুষ্টিয়া” মঞ্চস্থ হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত নাটকের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।
প্রধান অতিথি বলেন মুক্তি যুদ্ধের উপর লেখা নাটকটি দেখে মনে হচ্ছিল আমি ১৯৭১ সালে চলে গেছি। যদিও তখন আমার জন্ম হয়নি,তবে বইতে পড়ে,আমার পিতা মুক্তি যোদ্ধা ছিলেন উনার মুখে স্বাধীনতা যুদ্ধের অনেক গল্প শুনেছি। আজ তোমাদের নাটকে যারা অভিনয় করেছো,আমি নাটক দেখে মুগ্ধ হয়েছি, এত সুন্দর ভাবে নাটকটি উপস্থাপন করা হয়েছে বিশেষ করে আলমডাঙ্গা অঞ্চলের ঘটনা নিয়ে লেখা, খুব ভালো লাগলো, তোমরা চর্চা অব্যাহত রাখবে।আমার কাছে যে দাবি করেছো আমি চেষ্টা করবো সেটা পুরন করতে।
এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সাবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন সাবু, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নোয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস জব্বার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টুসহ অনেকেই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসিক উপাসনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিফাজ্জেল হোসেন। নাটকটি পরিচালনা করেন সায়মুন আরাফাত স্বপ্নীল ও খন্দকার শরীয়তুল্লাহ আলিফ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।