পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে গাংনীতে মাঠ দিবস

মেহেরপুর অফিস
পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজের সংকট নিরসন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার নোয়াপাড়া মাঠে বারি পেঁয়াজ-৪ ও বারি পেঁয়াজ-৫ এর বীজ উৎপাদন বিষয়ক এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে জেলার তিনটি উপজেলার পেঁয়াজ বীজ উৎপাদনের সঙ্গে জড়িত কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনিষ্টিটিউট মেহেরপুরের প্রকল্প পরিচালক মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ প্রকল্প পরিচালক হাসান মাহমুদ, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) শায়খুল ইসলাম এবং গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিয়া।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত জাতের পেঁয়াজ বীজ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁয়াজ-৪ ও বারি পেঁয়াজ-৫ জাতের বীজ উৎপাদন বাড়াতে পারলে দেশের বীজ নির্ভরতা কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজের সংকট নিরসনে বীজ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষকদের আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।