আন্তর্জাতিক বাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক


তেলের দাম ফের ১০০ ডলারের উপরে উঠেছে। ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চিত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে।

গতকাল সোমবার বড় ধরনের পতনের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ মার্চ) এশিয়ার বাজারে সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৭৫ শতাংশ বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২ শতাংশ বেড়ে হয়েছে ৯১.৫৫ ডলার।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি তেহরানের সঙ্গে আলোচনাকে ‘খুবই ইতিবাচক’ বলেও উল্লেখ করেন। এর ফলে সেদিন তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যায়।

তবে তেহরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি। এই পরিস্থিতিতে বাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি, ফলে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।