অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশী আটক ভারতীয় মদ, ভায়াগ্রা ও ইমিটেশন উদ্ধার

স্টাফ রিপোর্টার
অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১ জন নারী ও ১ শিশু রয়েছে। অপরদিকে গত দুই দিনে পৃথক ৩টি অভিযানে ভারতীয় মদ, ভায়াগ্রা ও ইমিটেশন উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র মেইন পিলার ৭৪-এমপির এর নিকট সিংনগর, হালদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এদিকে গতকাল বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে যাদবপুর বিওপি’র মেইন পিলার ৪৯/২-এস এর কাছে গোপালপুর গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৩ বোতল মদ, ১৫ বোতল সিরাপ এবং ৩৯৬ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৮-আর এর কাছে চাপাতলা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় বিভিন্ন ইমিটেশন উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বুধবার সকার ৮টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১-এমপি এর কাছে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ রমজান আলি এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করার হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।