পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দামুড়হুদায় দুস্থ অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

দামুড়হুদা অফিস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দামুড়হুদা উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উদ্যোগে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা অডিটোরিয়াম হলে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহিন আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন।অনুষ্ঠানে উপজেলার ২৫০জন ও সংসদ সদস্যর নিজস্ব তহবিল থেকে ৪জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী,সেক্রেটারি আবেদ-উদদ্দৌলা টিটন,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দীন,উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথি বলেন,সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বস্তি এনে দেয় এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।