স্টাফ রিপোর্টার
দর্শনা নতুন থানা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান অনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্ধোধন করেন। জেলার দর্শনা থানার চারতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসীন আলী।
ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, নতুন থানা ভবন নির্মিত হলে দর্শনা থানার সেবার মান আরও উন্নত হবে এবং আধুনিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনা করা সহজতর হবে। একটি মানসম্মত কর্মপরিবেশ সৃষ্টি হবে, যা আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করে নির্মাণ কাজের সফলতা কামনা করা হয়।
দর্শনা নতুন থানা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন পুলিশ সুপার



