জীবননগরে নিহত জামায়াত নেতা মফিজুর-হাফিজের কবর জিয়ারত করলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন

জীবননগর অফিস
জীবননগরে সংঘর্ষে নিহত বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান ও তার বড় ভাই হাফিজ হাফিজুর রহমানের কবর জিয়ারত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সুটিয়া পারিবারিক কবরস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এ জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।
এছাড়া জেলা মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি হাফিজুর রহমান, জেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারি জিয়াউল হক, উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান ও সেক্রেটারি মাফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি জীবননগর হাসাদহে বিএনপির হামলায়  বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান ও তার বড় ভাই হাফিজুর রহমান নিহত হন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।