চুয়াডাঙ্গার ফকিরপাড়ায় ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ফকিরপাড়ায় সামাজিক সংগঠন ‘আলোকিত সমাজ’-এর উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। গতকাল রাত ১০টার দিকে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এতে করে এলাকার অসচ্ছল পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ ফজলে রাব্বি তুহিন ও নূরনবী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মোঃ রাতুল হোসেন, সভাপতি মোঃ আশিক ইকবল, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ চন্দন আলি এবং প্রতিষ্ঠাতা ও ক্যাশিয়ার মোঃ আকাশ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাহাবুব, রাহাত, আবির সজীব, সাদিকুর রহমান, আনারুল, মনিরুল, সাইফ, তামিম, মিরাজ, জিহাদ, জুনাইদসহ অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।