আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আল নূর ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন আল নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন পরশ, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক শাওন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক প্রভাষক খায়রুল ইসলাম এবং সাংবাদিক সাইদুল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদের প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হচ্ছে। সংস্থার প্রতিনিধিরা সরাসরি সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার পৌঁছে দিচ্ছেন। ফাউন্ডেশনের কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় আল নূর ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ



