চুয়াডাঙ্গায় লোকমোর্চার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় জেলা লোকমোর্চার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শহরের মালোপাড়ায় অবস্থিত ওয়েভ ট্রেনিং সেন্টারে এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন ওয়েভ ফাউন্ডেশন। ইফতার অনুষ্ঠানের আগে জেলা লোকমোর্চার বিভিন্ন কার্যক্রমের অর্জন ও শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সেবার মান উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় লোকমোর্চার ইফতার মাহফিল।

এসময় ইফতার মাহফিলে যোগ দিয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম.তারেক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নয়ন কুমার রাজবংশী ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সদর থানার ওসি মিজানুর রহমান, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা সরকারি কলেজের প্রফেসর আবদুল লতিফ কাজল, জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. বেলাল হোসেন ও সহ-সভাপতি তানজিল মনোয়ারা মিনি, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক পারভিন লাইলা, আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সভাপতি এম.সবেদ আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ ও সহ-সভাপতি শাহজাহান আলী, দর্শনা থানা লোকমোর্চার সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি ও সাবেক অধ্যক্ষ কামাল উদ্দীন, এছাড়া লোকমোর্চার সকল সদস্যরা, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, সহকারী পরিচালক কিতাব আলী, সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও আব্দুস সালাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল আলীম সজল ও প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।