আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার জামজামী গ্রামে স্ট্রোকজনিত কারণে শহিদুল ইসলামের ছেলে রহিম (৩৫) মৃত্যুবরণ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ৭টার সময় তিনি প্রতিদিনের ন্যায় পুকুরে খাবার দিতে গিয়েছিলেন। হঠাৎ বুকের বা পাশে ব্যথা অনুভব করতে পাই, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। সেই অবস্থায় হঠাৎ পাশের পুকুরে থাকা একজন ব্যক্তি তাকে তাৎক্ষণিক পাখিভ্যান যোগে আলমডাঙ্গা বাবলু ডাক্তারের ক্লিনিকে নেওয়া হয়। দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও মুহূর্তের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ক্লিনিকের কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আলমডাঙ্গায় জামজামী গ্রামে স্ট্রোক করে যুবককের মৃত্যু



