স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় মদ, ভায়াগ্রা ও ঔষধ উদ্ধার করা হয়েছে। গতকাল গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৭টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
৫৮-বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার রাত ১১টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/২-এস এর নিকট অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/৫-এস এর কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৩-এস এর কাছে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৯৮৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন সকাল ৭টার দিকে শ্যামকুড় বিওপি’র মেইন পিলার ৬০/১০৫-আর এর কাছে অভিযান চালিয়ে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে সকাল ১০টার দিকে
জীবননগর রাজাপুর বিওপি’র মেইন পিলার ৭৩-এমপি এর কাছে অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল রবিবার সকাল ৭টার দিকে শ্যামকুড় বিওপি’র মেইন পিলার ৬০/১০৫-আর এর কাছে মাইলবাড়িয়া গ্রামে চোরাচালন বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এর আগে রাত আড়াইটার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র মেইন পিলার ৬০/৭২-আর এর নিকট চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৫১ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় মদ, ভায়াগ্রা ও ঔষধ উদ্ধার



