স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আদালত সহায়তা কার্যক্রম, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ এবং অনিষ্পন্ন চোরাচালান মামলাসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন, জেলা সড়ক নিরাপত্তা কমিটির কার্যক্রম জোরদারসহ জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিএম তারিক-উজ-জামান সঞ্চালনায় আলোচনা সভায় কমিটির উপদেষ্টা অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, আলমডাঙ্গায় ফারুক অপহরণের ঘটনায় মামলা হয়নি। মামলা করার পর তদন্ত করা যায় কিনা। এখন নতুন জাতের মাদক ব্যবহার বেড়েছে। মাদক ব্যবহার করলে সরকারি চাকুরি পাবে না। এ বিষয়টি সচেতনতার জন্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, বিজিবি মাদকদ্রব্য উদ্ধার করে। মামলা হচ্ছে কিনা। জীবননগর সীমান্ত দিয়ে চোরাচালান হয়ে থাকে। বিজিবির কার্ড দেখালে ছেড়ে দেয়। জামায়াত-শিবিরের যেসকল নেতাকর্মী হত্যা হয়েছে তাদের মামলার তদন্তের সর্বশেষ কি অবস্থা। আগামী সভায় নিশ্চয় জানাবেন। মাটি কেটে ইটভাটায় এবং পুুকুর কাটতে মানুষের সমস্যা দূর করা যায় সেটি ভেবে দেখতে হবে।
সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘আলমডাঙ্গায় ফারুক অপহরণের তদন্ত হচ্ছে। উদ্ধার হলে মামলা হবে। পুলিশ সুপার মহােদয় ব্যবস্থা করবেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজে মাঝে মাঝে মাদকের আড্ডা বসে। কোন ছাত্রকে দেখা যায় সে মাদকসেবী, সে সরকারি চাকুরি পাবে না। স্কুলের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের অভিভাবক সমাবেশে দাওয়াত দেবেন। বিশ্বব্যাপী নানামুখি যুদ্ধ চলছে। ওখান থেকে তেল নিয়ে আসে। তেল সরবরাহ বাধাগ্রস্থ হচ্ছে। তেলের ব্যবহার কমাতে হবে। রেশনিং মতে চলবে। বিদ্যুতের ব্যবহার কমিয়ে দিয়েছি। আমরা প্রত্যেকে বাসায় ও অফিসে বিদ্যুতের ব্যবহার কুমিয়ে দেবো। যারা অবৈধ তাদের তেল বিক্রি বন্ধ করে দিয়েছি। যারা খুচরা তেল বিক্রেতা তাদেরকে বৈধভাবে তেল বিক্রি করতে হবে। আমাদের জরুরি কৃষি, গণপরিবহণ ও শিল্পকারখানা চালু রাখতে হবে। রেশনিং অনুযায়ী তেল বিক্রি হবে। আমাদের দেশ নিয়ে কাজ করতে হবে। বিশ্বের মধ্যে বাল্যবিয়েতে বাংলাদেশ প্রথম। যার হার প্রায় শতকরা ৬০ ভাগ। অষ্টম ও নবম শ্রেণীর মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। সকলকে সতর্ক হতে হবে। বয়স বাড়ানোর ব্যাপারে নোটারী পাবলিকের কোন ভ্যালু নেই। কোন কারণে ঘটলে আদালতের অনুমতি নিয়ে বিয়ে করা যাবে । এ জেলায় আত্মহত্যার প্রবণতা বেশি। এটা নিয়ে সকলকে কাজ করতে হবে। ট্রাক্টরে করে মাটির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে। কৃষি আইনে এটা নিষেধ। খালের মাটি নিয়ে যাচ্ছে। যেটা কৃষি জমি না সেখান থেকে মাটি নেবে। রাত ১২/১ টার দিকে মাটি কাটে। অনেক সময় তাদের ধরা যায়, আবার কোন সময়ে পাওয়া যায় না।’
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কেউ থানায় গেলে মামলা রেকর্ড করা হয়। যেদিন ফারুক অপহরণ হয় সেদিন সে বাড়ি থেকে মোবাইল ফোন নিয়ে যায়নি। ফারুকের পরিবার থেকে জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরে পশুর হাটে জাল টাকার নোটের ব্যবস্থা না হয় সেদিকে নজর রাখবেন। হরিণাকুন্ডু ও তিওরবিলায় বাওড় আছে। দর্শনায় বাওড় আছে। কেউ যেন ধর্ষণের শিকার না হয়। মসজিদ ও মাদরাসায় সকল জায়গায় নিরাপদে রাখি। অনেকের বাসায় ও অফিসে সিসি ক্যামেরা থাকবে। পুলিশ চাঁদাবজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। মোটর সাইকেলে নাম্বার বিহীন প্লেট থাকে। যার যার অবস্থান থেকে সতর্ক থাকবেন।
বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান বলেন, চোরাকারবারীদের কাছে যে বস্তা থাকে সেটা ফেলে দিয়ে দৌড় দেয়। আসামী ধরা বেশি বাড়ানোর চেষ্টা করবো। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান বলেন, মাদক নীচের থেকে না দেখি ভয়াবহ অবস্থা হয়ে গেছে। ভিজে স্কুল ও গার্লস স্কুলে ভর্তির জন্য তদবির আছে। ছাত্ররা ওপেন সিগারেট খায়। অভিভাবকদের সচেতন করতে হবে। স্কুলের রুটিন অনুযায়ী ক্লাশ হচ্ছে কিনা সেটা দেখা দরকার। কলেজ হোস্টেলে ছাত্রলীগের আখড়া ছিলো। বিদ্যুতের বিল বকেয়া ছিলো। হোস্টেল বসবাসের যোগ্য করে মেধার ভিত্তিতে সিট দেয়ার ব্যবস্থা করতে হবে। টিনএজদের কাছে সিগারেট বিক্রি করা যাবে না।
সভায় সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা পৌর প্রশাসক শারমিন আক্তার, এনএসআই যুগ্মপরিচালক মো. শামসুল হক, সদর হাসপাতালের আরএমও ডা. নাজমুস সাকিব, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সুলতানা জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ সারোয়ার বাবু (পিপি), চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবেছ উদ্দিন, সালমা জাহান পুতুল এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামায়াতের যেসকল নেতাকর্মী হত্যা হয়েছে তাদের মামলার সর্বশেষ কি অবস্থা আগামী সভায় জানানোর আহবান



